ছবিঃ সিএনআই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিনের মাথায় পুলিশ সদস্য সোহেল রানা ও বেলন দে নামে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৮টি মরদেহ উদ্ধার হল। এ ঘটনায় এখনো রাসুল নামে এক শিশু নিখোঁজ রয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকালে মরদেহ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস।
রবিবার (২৪ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) ডুবুরি দল নিখোঁজ ছয়জনের সন্ধানে উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযানে নামে। এক পর্যায়ে মেঘনার তীরবর্তী পুলতাকান্দা এলাকা ও রেলসেতু এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করে।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। এদের মধ্যে সুবর্ণা বেগম নামে এক নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়
দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...
ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

মন্তব্য (০)