• সমগ্র বাংলা

বাংলাদেশের স্বাধীনতার ৫৩তম বার্ষিকী উদযাপন করলো রাশিয়ান হাউজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ ঢাকাস্থ রাশিয়ান হাউস বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের সহযোগিতায় রবিবার বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার ৫৩ তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ২২ মার্চ মস্কোতে ক্রোকাস সিটি হলে মর্মান্তিক সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকায় রুশ হাউসের পরিচালক পাভেল দভইচেনকভ। এসময় তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এবং যুদ্ধোত্তর বাংলাদেশের সার্বিক উন্নয়নে রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়াও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রাণবন্ত এই আয়োজনে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে মানবিক ও অর্থনৈতিক সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পিছনে রাশিয়ার সহযোগিতার কথা বাঙালি জাতি কখনোই ভুলবে না।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলার ২৬ জন মুক্তিযোদ্ধাকে স্মারক উপহার ও সনদ দিয়ে সংবর্ধিত করা হয়। অনুভূতি প্রকাশকালে এসময় মুক্তিযোদ্ধারা এই সম্মানের জন্য আয়োজকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

মন্তব্য (০)





image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

image

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষন ও ইভটিজিং প্রতিরোধে ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডে...

image

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

  • company_logo