ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ "শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলো" কুড়িগ্রামের উলিপুরে প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ করা হয়েছে। রোববার(২৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অডিটরিয়াম হলরুমে ১৮ জন অসুস্থ্য রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে প্রতিজনকে ৫০ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু, আওয়ামীলীগ নেতা পার্থ সারথী সরকার প্রমুখ।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে প্রতিজনকে ৫০ পঞ্চাশ হাজার টাকার এককালীন অনুদানের চেক প্রদান করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)