ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়া ৩২ জন চাকরি পেয়েছেন। শনিবার লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এতে ২৭ জন ছেলে ও ৫ জন মেয়ে প্রাথমিকভাবে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হন। নির্বাচিতদের নাম ঘোষণার সময় পুলিশ লাইন্স মাঠে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে পুলিশে চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা সবাই। একই সঙ্গে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। এবারের ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় লালমনিরহাট জেলার ১৪৪২ জন তরুণ-তরুণী অনলাইনে আবেদন করেন। লিখিত পরীক্ষা দেন ২৮৯ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৮২ জন।
দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...
ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

মন্তব্য (০)