• সমগ্র বাংলা

আশুগঞ্জে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।

আশুগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা ও আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান। 

উল্লেখ্য যে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এ স্লোগানে গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যেই শীতকালীন এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। তবে বিদ্যমান নানা পরিস্থিতির কারণে যথাসময়ে এ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সম্ভব হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান জানান, প্রতিযোগিতায় ১৬টি দলীয় ও ৫১টি একক ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo