• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে গণধোলাই

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (২২ মার্চ) সকালে উপজেলার গোগনগর এলাকায় ওই ঘটনা ঘটে।

এ সময় পুলিশ জরুরী সেবা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন।

তিনি জানান, আমরা ভোরে জরুরী সেবা ৯৯৯ কল পেয়ে জানতে পারি, গোপনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীরা। তাৎক্ষণিক আমরা আমাদের পুলিশ ফোর্স পাঠাই ঘটনাস্থলে। আমাদের পুলিশ অভিযুক্ত চার ব্যাক্তিকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছে। তারা আপাতত চিকিৎসাধীন আছে। আমরা চেষ্টা করছি তাদের পরিচয় জানার জন্য।তারা হাসপাতালে পুলিশের আওতায় আছে। আমরা ঘটনার যাচাই করছি। মামলা প্রক্রিয়াধীন আছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo