• সমগ্র বাংলা

জামালপুরে বিশ্ব পানি দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : 'শান্তির জন্য পানি' এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব জনসন্মুকে তুলে ধরার লক্ষে শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকার।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর পৌরসভার কাউন্সিলর শাহীনুর ইসলাম, এমদাদুল হক জীবন, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জামালপুর আয়োজিত শোভাযাত্রায় সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ শতাধীক লোক অংশ নেন।

বক্তারা বলেন ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। পানি দূষণ বন্ধে প্রচলিত আইনের ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। নদী, খাল, বিলসহ মুক্ত জলাশয় ভরাট না করে পানির স্বাভাবিক গতি প্রবাহ এবং মৎস্য আহরণ ও জলজীবদের নিরাপদ রাখতে হবে। বোতলজাত পানি ব্যবহারেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্লাস্টিক ও পলিথিন জাতীয় পাত্রে একাধীকবার পানি ব্যবহারে মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। তাই এ ব্যপারে গণজাগরণ সৃষ্টি করা সকল মহলের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

image

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষন ও ইভটিজিং প্রতিরোধে ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডে...

image

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

  • company_logo