• সমগ্র বাংলা

বগুড়ায় মৌমিতা ট্রেডার্স ও ফোটনের  ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার শহরের পূর্ব পালশায় অবস্থিত মেসার্স মৌমিতা ট্রেডার্সের আয়োজনে ও এসিআই মটরস এর ফোটনের ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ফোটনের ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এই আয়োজনে  সভাপতিত্ব করেন এসিআই মটরস অনুমোদিত ফোটন এর পরিবেশক ব্যবসায়ী আবু মোত্তালিব মানিক। ইফতার পূর্ব আলোচনা সভায় এসময় মানিক বলেন, সারাদেশে দীর্ঘ বছর থেকে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে এসিআই মটরস এর ফোটন। সেই ধারাবাহিকতায় গতবছর তার প্রতিষ্ঠান মেসার্স মৌমিতা ট্রেডার্স এর মাধ্যমে বগুড়ায় তিনি ফোটনের সাথে যাত্রা শুরু করে তৃণমূলে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছেন এবং সকলের ভালোবাসায় ব্যবসায়িক সাফল্যও এসেছে। মানসম্মত পণ্য সরবরাহের মধ্য দিয়ে ফোটনের সাথে ইতিবাচক এই ধারা তিনি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। 

ইফতার আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখর রায় ও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফোটনের আরএসএম (সার্ভিস) রাসেল কবির, ফোটনের সিনিয়র মার্কেটিং অফিসার মঈন উদ্দিন পাপন, রিকভারি অফিসার ইমরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হোসেন চমক ও রাকিব রেদওয়ানসহ অনেকে। উল্লেখ্য, এসিআই মটরস এর ফোটনের মিনি পিকআপ ও ডাম ট্রাক নিয়ে গত বছর বগুড়ায় যাত্রা শুরু করে মেসার্স মৌমিতা ট্রেডার্স। 

মন্তব্য (০)





image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

image

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষন ও ইভটিজিং প্রতিরোধে ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডে...

image

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

  • company_logo