• সমগ্র বাংলা

উলিপুরে সড়ক দূর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ "সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি" প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে সড়ক দূর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২০ মার্চ) বিকেলে উলিপুর থানার আয়োজনে পৌরশহরের গবার মোড়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম।

সড়ক দূর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণায় পুলিশ সুপার চলমান সময়ে বিভিন্ন সড়ক দূর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে সকলকে অবগত করেন। পাশাপাশি সকলকে সম্মিলিত ভাবে সড়ক দূর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইন মেনে চলাচল করার আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সদর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার সহধর্মিনী কাবেরী প্রসাদ পান্ডে, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম, ট্রাফিক ইনচার্জ এ কে এম বানিউল আনাম প্রমুখ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo