ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক দু'দিন ব্যাপি ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) সকাল ১১ টায় রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজনে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে দু'দিন ব্যাপী ওরিয়েন্টশন শুরু হয়।এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুননেছা। ছিনাই হাট জামে মসজিদের ইমাম আমিনুল ইসলাম, চওড়া জামে মসজিদের ইমাম দেলদার আলী, ভাটিটারি জামে মসজিদের ইমাম আব্দুস সোবাহান প্রমুখ। অনুষ্ঠানে ৭টি ইউনিয়নের ২০জন ইমাম অংশ গ্রহণ করেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)