• সমগ্র বাংলা

নীলফামারীতে অটোরিকশা ও পিকআপ সংঘর্ষে দু\'জন নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে সিএনজি চালিত অটোরিকশা আর পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এতে অটোরিকশায় থাকা আরও একজন গুরুতর আহত অবস্থায় নীলফামারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সরজমিনে জানা যায়,নীলফামারী পৌরএলাকার সৈয়দপুর মহাসড়কের জোড়দরগায় আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু'জন হলেন নওগাঁ জেলার খাস নওগাঁর বাসিন্দা ও নীলফামারী মার্কেন্টাইল ব্যাংক শাখার অফিসার নুরে আলম সিদ্দিকী (৩৬)এবং সৈয়দপুর উপজেলার বাসিন্দা,  জলঢাকা উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী আবু তাহের (৫২)। এ ছাড়াও শাহাবুদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। 

প্রতক্ষদর্শী জানান, সকালে সৈয়দপুর থেকে নীলফামারীতে আসা অটোরিকশাটি পৌর এলাকার ৯ নং ওয়ার্ডেট জোড়দরগা এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এই বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দু'জন নিহত হয়েছে এবং একজন নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

image

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, জাল প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...

image

কালীগঞ্জে শিশুশ্রম রোধে র‍্যালি ও আলোচনা, ভিক্ষুক পুনর্বা...

গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...

  • company_logo