• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মাহবুবা বেগম (৪৫) ও মনসুর রহমান (৫০) নামের সুগার মিলের দুই কর্মচারী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সময় শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের এ ঘটনা ঘটে। নিহত মাহবুবা বেগম পঞ্চগড় সদর উপজেলার নয়া বস্তির মৃত ফজলুল হকের স্ত্রী এবং নিহত মনসুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার গবিন্দনগর এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র বলে তথ্য পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অফিস ছুটির পর পঞ্চগড় যাবার উদ্দেশ্যে সহকর্মী মনসুর রহমানের মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও বাসস্টান্ড পর্যন্ত যাচ্ছিলেন মাহবুবা বেগম। শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালিয়াডাঙ্গী গামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী দুইজনই রাস্তায় ছিটকে পড়েন।

এসময় মাহবুবার মুখ থেকে রক্তপাত হলে আশেপাশের লোকজন দ্রুত তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবাকে মৃত ঘোষনা করেন এবং এর দশ মিনিট পর প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে মনসুর রহমানেরও মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ সড়ক দূর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা যায় নি। এব্যাপারে অভিযোগ সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo