ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ট্রাকচাপায় হুসাইন মোল্লা (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল নয়টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হুসাইন মোল্লা বিন্যাবাড়ি গ্রামের জাবেদ মোল্লার ছেলে। সে বিন্যাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী ধানকুনিয়া গ্রামে প্রাইভেট পড়ে সকাল নয়টার দিকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল হুসাইন। বাড়ির কাছাকাছি পৌঁছালে বিন্যাবাড়ি গ্রামের একটি নির্মাণাধীন পাকা রাস্তায় ইটের খোয়া বহনকারী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক পলাতক রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)