• সমগ্র বাংলা

ফরিদপুরে সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মী নাবিক তারিকুলের বাসায় ডিসি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মী তারিকুল ইসলামের গ্রামের বাড়িতে চলছে আহাজারি। সস্তানকে ফিরে পেতে কান্নাকাটি করছেন আল্লাহর কাছে।

মঙ্গলবার দুপুরে তার গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দি গ্রামের বাড়িতে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার আসেন। ইফতারী সামগ্রী নিয়ে দেখা করেন অপহৃত তারিকুল ইসলামের পরিবারের সাথে। বিস্তারিত শোনেন ও সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা বলেন এবং পরিবারকে শান্তনা দেন। 

জেলা প্রশাসককে  কাছে পেয়ে এসময় তারা সন্তানকে ফিরে পাওয়ার জন্য সরকারের সহায়তা কামনা করেন। একইসাথে সরকার যাতে ওই জাহাজের সকলকেই জীবিত উদ্ধার করতে পারে সেই আর্তি জানান। বন্দী নাবিকের পিতা দেলোয়ার হোসেন ও মা হাসিনা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোঃ আলভীর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাস,সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা,রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া,ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগণ।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

image

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, জাল প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...

image

কালীগঞ্জে শিশুশ্রম রোধে র‍্যালি ও আলোচনা, ভিক্ষুক পুনর্বা...

গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...

  • company_logo