• সমগ্র বাংলা

টাঙ্গাইলে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নিয়ে জেলার সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলার সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী টাঙ্গাইল-১ (মধুপুর- ধনবাড়ি) আসনের সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-২ (গোপালপুর - ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইল -৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এমপি, টাঙ্গাইল -৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, পৌর মেয়রগন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo