• সমগ্র বাংলা

পাবনায় এক রাতে কবরস্থান থেকে ১৫ লাশের কঙ্কাল চুরি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুরে এক রাতের অন্ধকারে কবরস্থান থেকে ১৫টি মরদেহের কঙ্কাল চুরি হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে আমিনপুরের নতুন বাজার গোরস্থানে এ ঘটনা ঘটে।

বুধবার (১৯ মার্চ) সকালে বিষয়টি স্থানীয়রা টের পান। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।

চুরি হওয়া এক লাশের স্বজন মাসুদ রানা বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন।

আরেক স্বজন জাহিদ হাসান বলেন, এতো দিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলেও মানুষের লাশেরও নিরাপত্তা নেই।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ বলেন,‌ রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজকে সকালে স্বজনরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

image

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, জাল প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...

image

কালীগঞ্জে শিশুশ্রম রোধে র‍্যালি ও আলোচনা, ভিক্ষুক পুনর্বা...

গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...

  • company_logo