• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিনের ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার শহরের জে.আর সেন্টারে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের আয়োজনে ক্বিরাত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মো: রশীদ আলম, সালন্দর বিশ্ব ইসলামী মিশন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো: হুমায়ন কবির, হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ.বি.এম মাসুদ রেজা। 

পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, হাসান মাহমুদ মামুন, মো: ইন্তাজুল ইসলাম ফজির, খয়রুল ইসলাম রোমান, শওকত আলী, মেহেদী হাসান জুয়েল, ওয়াহিদ নেয়াজ ও ক্বিরাত প্রতিযোগিতার বিচারকগণ।

শেষে ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ২টি গ্রæপের ৬ জন শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে সংগঠনের কার্যকরী নির্বাহী কমিটির সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

image

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, জাল প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...

image

কালীগঞ্জে শিশুশ্রম রোধে র‍্যালি ও আলোচনা, ভিক্ষুক পুনর্বা...

গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...

  • company_logo