• সমগ্র বাংলা

অতিরিক্ত মদ্যপান অবস্থায় ভাংচুর, ছেলের ধাক্কায় প্রান গেলো পিতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায় অতিরিক্ত মদ খেয়ে ছেলের সঙ্গে ধাক্কাধাক্কির সময় স্বপন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের গোসাইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে ইমন আলীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

নিহত স্বপন উপজেলার ধাইনগর ইউনিয়নের গোসাইবাড়ি এলাকায় মৃত আজিজুলের ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন  জানান, গভীর রাতে মদ্যপ অবস্থায় নিজ বাড়িতে এসে ভাঙচুর করেন স্বপন। এ সময় ছেলে ইমন আলীর সঙ্গে তার বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।

একপর্যায়ে ছেলের ধাক্কায় পাশে গাছের সঙ্গে আঘাত লেগে অজ্ঞান হয়ে যান স্বপন। পরে বাড়িতে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। সকালে অবস্থার অবনতি হলে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। ওসি আরও  জানান, ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। ছেলে ইমন আলীকে আটক করা হয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

image

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, জাল প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...

image

কালীগঞ্জে শিশুশ্রম রোধে র‍্যালি ও আলোচনা, ভিক্ষুক পুনর্বা...

গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...

  • company_logo