• সমগ্র বাংলা

ফেনীতে উদ্বোধন হলো ইসলামিক ভাস্কর্য ‘শান্তি চত্বর’

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনী শহরের মিজান রোডের তিন রাস্তার মোডে স্থাপিত হয়েছে ‘শান্তি চত্বর’ নামে একটি ইসলামিক ভাস্কর্য। ভাস্কর্যটিতে আল্লাহর গুণবাচক ৯৯টি নাম সম্বলিত রয়েছে।

রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় ভাস্কর্যটির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এসময় চত্বরটির নামকরণ করা হয় ‘শান্তি চত্বর’।

মূলত ফেনী পৌরসভার উদ্যোগে ভাস্কর্যটি নির্মাণ করা হয়। পৌর সূত্রে জানা গেছে, ২ মাসে এর কাজ সমাপ্ত করেন নিউ স্মার্ট জেনারেল সার্ভিস নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ভাস্কার্যটিতে ৭ হাজার এলইডি লাইট রয়েছে বলেও জানা গেছে।

এসময় নিজাম হাজারী বলেন, দীর্ঘদিন ধরে মিজান ময়দানে জেলার সব বড় বড় প্রোগ্রাম হয়। এখানে ঈদের জামাতসহ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন হয়। সে ময়দানের সম্মুখে শান্তি চত্বর প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে শহরটিতে আরও ইসলামিক ভাস্কর্য নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

image

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, জাল প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...

image

কালীগঞ্জে শিশুশ্রম রোধে র‍্যালি ও আলোচনা, ভিক্ষুক পুনর্বা...

গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...

image

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপ...

  • company_logo