ছবিঃ সিএনআই
কালিয়াকৈর প্রতিনিধিঃ কালিয়াকৈর উপজেলার বহুল পরিচিত কৃতি সন্তান সাবেক সচিব শফিউদ্দিন "বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সোমবার ভোর রাত আনুমানিক ৪.০০টার সময় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ২ ছেলে ৩ মেয়ে ও ৮ জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ জোহর ঢাকাস্থ বাসভবনে জানাজা হয়ে মরহুমের নিজ গ্রামের বাড়ি কালিয়াকৈর উপজেলার ঢোল সমুদ্র স্কুলে মাঠে বাদ আসর দ্বিতীয় জানাযা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন গুলো গভীর শোক প্রকাশ করেছে।
তিনি বাংলাদেশ সরকারের ভূমি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে বেশ সুনাম করিয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে এলাকায় নানামুখী সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)