• সমগ্র বাংলা

নড়াইলে শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নানা আয়োজনে নড়াইলে ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান ও সংগঠন আলাদা আলাদাভাবে এর আয়োজন করছে।

জেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল সাড়ে ৮ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

\"\"

এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা আওয়ামীরীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসকের কার্যলয় চত্বরে ও পুরাতন টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জা এর পক্ষে, জেলা প্রশাসন,বিচার বিভাগ পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর ও শিশুর স্বাস্থ্য সচেতনতা এবং পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা ও দায়রা জজ আল মাচ মৃধা, পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিনখান নিলু, সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

দিবসের আন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে, শিশুদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ মোনাজাত/প্রার্থনা, কুইজ,চিত্রাংকন,রচনা প্রতিযোগীতা, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তক ও ডুমেমেন্টটরি প্রদর্শন, ৭ মার্চের ভাষন প্রদর্শন, পুরস্কার বিতরনী সহ বিভিন্ন অনুষ্ঠান।

এছাড়াও সরকারী, বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা কর্মসুচি গ্রহন করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo