• সমগ্র বাংলা

পাবনায় চেম্বারের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মকবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাবনায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ) দুপুরে চেম্বার অব কমার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চেীধুরী। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক দর্শন সহ শিশুদের প্রতি তার ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।

পরে দোয়া করা হয়। শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত শতাধিক নারী পুরুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিরা। এ সময় চেম্বারের সহ সভাপতি জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তোজা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাব সভাপতি ও চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান, পরিচালক মাসুদুর রহমান মিন্টু সহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo