• সমগ্র বাংলা

নদীকৃত্য দিবসে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ ১৯৯৭ সালে ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দিতে এ দিবস পালনের সিদ্ধান্ত হয়। সেখানে এক হয়েছিলেন বিভিন্ন দেশে বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

তাইওয়ান, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে ঐ সম্মেলনে অংশ নেন প্রতিনিধিরা। সেখান থেকেই ১৪ মার্চ কে "আন্তর্জাতিক নদীকৃত্য দিবস" পালনের ঘোষণা দেওয়া হয়।এবারের "নদীকৃত্য  দিবস- ২০২৪" এর প্রতিপাদ্য সবার জন্য দূষণমুক্ত পানি।

বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টার, বেলা , প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ ১০ টি পরিবেশবাদী  সংস্থার যৌথ আয়োজনে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে ভিন্নধর্মী আয়োজন নদীবিষয়ক রচনা প্রতিযোগিতা ‘কেমন নদী চাই’। এতে দেশের বিভন্ন প্রান্থ থেকে প্রায় দুই শতাধিক নদীপ্রেমী অংশ গ্রহণ করে। যাচাই বাছাই শেষে ৩ জনকে পুরস্কৃত করা হয়। বিচারক প্যানেলে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মনজুরুণ কিবরীয়া, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম বিভাকর, রিভার  এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের মোহাম্মদ এজাজ ও পরিবেশ সাংবাদিক মো. সৌমিক আহমেদ।

উক্ত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান সাইফ রসুল, দ্বিতীয় স্থান তৌফিকুজ্জামান ও তৃতয়ি স্থান ফারশাদ আলম চৌধুরী অর্জন করেন। পরে তাদের গতকাল ১৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ  করা হয়।

এতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, প্রধান আলোচক বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। 

আরো বক্তব্য রাখেন অধ্যাপক অসীম বিভাকর, রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন, নদী গবেষক ও সাংবাদিক আমিন আল রশীদ, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সহসভাপতি এডভোকেট মো. নুরুজ্জামান শিপন ও কলাম্বিয়া ওয়াশিং প্ল্যান্টের ওয়াটার রিসোর্স এন্ড সাসটেইনবিলিটি ম্যানেজার সাঈদ চৌধুরী।

যৌথ আয়োজনে অংশ গ্রহণ করে বেলা, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টার, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইসাবেলা ফাউন্ডেশন, হালদা রিভার রিসার্চ ল্যারেটরি, কর্ণফুলী সুরক্ষা পষিদ, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন পরিষদ, এম এন্ড জে গ্রুপ ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo