• সমগ্র বাংলা

পাবনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোকুলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, ঈশ্বরদী পৌরসভার পিয়ারাখালী এলাকার নাজমুল হোসেনের ছেলে মিজানুর রহমান মিজান (১৫) ও রাজশাহীর বাঘা উপজেলার ব্যাঙগাড়ি এলাকার সোবাহান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এদিন দুপুরে গোকুলনগরে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরিফুল ইসলাম (৩৫) মারা যান। মিজানুর রহমান মিজান (১৫) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গুরুতর আহত সিয়াম হোসেন (১৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএ মনিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে শরিফুল ইসলাম ও মিজানুর রহমান মিজান মারা গেছেন। সিয়াম হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo