• সমগ্র বাংলা

নোহা ও মাইক্রোবাস আগুন সাতকানিয়ায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়ায় গ্যারেজে পার্কিং অবস্থায় ২টি গাড়ি পুড়ে গেছে। পুড়ে যাওয়া গাড়ির মধ্যে ১টি নোহা ও আর একটি মাইক্রোবাস।এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুড়ে যাওয়া গাড়ির মালিকরা। শুক্রবার (১৫ মার্চ) গভীর রাতে সাতকানিয়া পৌরসভার মধ্যম রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান , ঘটনার দিন রাত আড়াইটার দিকে সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যম রামপুর এলাকায় মোঃ ইলিয়াছের মালিকানাধীন গ্যারেজে থাকা নোহা ও মাইক্রোবাসে আগুন জ্বলতে দেখে সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গ্যারেজ ও গাড়ি দুটি পুড়ে যায়।

পুড়ে যাওয়া মাইক্রোবাসের মালিক মোঃ ওসমান এবং নোহা ও গ্যারেজের মালিক মোঃ ইলিয়াছ। পুড়ে যাওয়া মাইক্রোবাসের চালক মোঃ ফারুক জানান, আমি গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িটি গ্যারেজে রাখি। শুক্রবার রাত আড়াইটার দিকে খবর আসে গাড়িতে আগুন লেগেছে। গ্যারেজে গিয়ে দেখি পুরো গাড়ি পুড়ে গেছে। প্রথমে নোহা পুড়েছে। পরে মাইক্রোবাসে আগুন লাগে।

ধারণা করা হচ্ছে নোহা গাড়ির ওয়ারিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, গ্যারেজে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এর আগে গ্যারেজ ও দুটি গাড়ি পুড়ে যায়। আগুনের সূত্রপাতের বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারিনি।

মন্তব্য (০)





image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, জাল প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...

image

কালীগঞ্জে শিশুশ্রম রোধে র‍্যালি ও আলোচনা, ভিক্ষুক পুনর্বা...

গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...

image

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপ...

image

কালীগঞ্জে বিনামূল্যে ১,৯০০ কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ...

গাজীপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্...

image

বিপদসীমার ওপরে দুধকুমার নদের পানি, আরও ১৬ নদ-নদীর পানি বা...

নিউজ ডেস্ক : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভা...

  • company_logo