• সমগ্র বাংলা

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি' এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মার্চ শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক সিকদার শাহীনুর আলম, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সভাপতি আবু জুবায়ের উজ্জল ও মানবাধিকার সংস্থা "হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি" টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এ সময় ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেয়ার দাবি জানান। রমজান মাসে প্রতিনিয়ত বাজার তদারকির আহবান জানানো হয়। যাতে বাজারে অসাধু ব্যবসায়ীরা উচ্চ মুল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে না পারে।

এ সময় বক্তারা আরো বলেন, অসাধু ব্যবসায়ীদের দ্বারা ভোক্তার অধিকার ক্ষুন্ন হওয়ার পরেও, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল অফিসে অভিযোগ করে তারা কোন প্রতিকার পাচ্ছে না। এ ব্যাপারে জেলা প্রশাসন'সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভোক্তারা। 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo