• সমগ্র বাংলা

শ্রীপুরে ছোট বোনের বাসায় আসার পথে কাভার্ড ভ্যান চাপায় ভাইয়ের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

শ্রীপুর প্রতিনিধিঃ বড় ভাইয়ের সংসারে অভাব লেগে থাকায় ছোট বোন বাজার করে ভাইকে খবর দেয় বাজারগুলো নিয়ে যাওয়ার জন্য। ছোট বোনের কাছ থেকে খবর পেয়ে তার কাছ থেকে বাজার নিতে আসার পথে কাভার্ড ভ্যান চাপায় সবজি ব্যবসায়ী ভাই দুলাল হোসেন (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ে কাভার্ড ভ্যান চাপায় ওই ব্যবসায়ীর মৃত্যু ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব মোর্শেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত সবজি ব্যবসায়ী দুলাল হোসেন দিনাজপুরের মোড়ালিপাড়া গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে। সে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।ছোট বোন আনোয়ারা বেগম জানান, তার ভাই দুলাল হোসেন মাওনা চৌরাস্তায় সবজির ব্যবসা করে খুব কষ্টে সংসার চালাতেন।

সকালে আমি ভাইয়ের জন্য একটি বৈদ্যুতিক পাখা, এক বস্তাা চাল ও ডাল কিনে খবর দেই বাসায় এসে বাজার নেওয়ার জন্য। আমার বাসায় আসার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ভাইয়ের মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব মোর্শেদ বলেন, মহাসড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যান চাপায় সবজি ব্যবসায়ী দুলাল হোসেনের মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় ঘাতক কাভার্ড ভ্যান আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo