ছবিঃ সংগৃহীত
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. রায়হান (২২) নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা- ভাঙ্গা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।রায়হান খুলনা জেলার তেরোখাদা উপজেলার বারাসাত গ্রামের মো. কায়েস উজ্জামানের ছেলে।
নিহতের এক স্বজন জানান,রায়হান ঢাকার সাভারে লেখাপড়ার পাশাপাশি প্রাইম ব্যাংক আই হাসপাতালে চশমা মেরামতের কাজ করতেন। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল আহমেদ জানান, রায়হান মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি খুলনায় যাওয়ার সময় ভাঙ্গার তারাইল এলাকায় আসলে পেছন থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ছিটকে রাস্তার রেলিংয়ের লেগে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)