ছবিঃ সিএনআই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মাহে রমজানে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। ১৪ মার্চ, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনসহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা এই মনিটরিং কার্যক্রম চালান।
এ সময় তারা শহরের আনন্দবাজার, জগৎবাজার, সড়ক বাজার, কোর্ট রোডসহ বিভিন্ন বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে পণ্যের মূল্য নিয়ে কথা বলেন এবং বিভিন্ন দোকানের ক্রয় মূল্যের সাথে বিক্রয়মূল্য সঠিকতা যাচাই করেন। বাজার মনিটরিং শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন ধারাবাহিকভাবে মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনসহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)