• সমগ্র বাংলা

ফরিদপুর ১ আলফাডাঙ্গায় ইউপি সদস্যকে অস্ত্র মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ শরিফুল ইসলামকে ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলায় ফাঁসানোর প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ, ইউপি সদস্য ও যুবলীগের নেতৃবৃন্দ অংশ নেন।

এসময় মানববন্ধনে ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলামের স্বজন, এলাকাবাসী, ইউপি সদস্য, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।মানববন্ধনে বক্তারা বলেন, সৈয়দ শরিফুল ইসলাম আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বারবার নির্বাচিত জনপ্রিয় ইউপি সদস্য। নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ তাকে দীর্ঘদিন ধরে নানাভাবে ঝামেলায় জড়ানোর পাঁয়তারা করে আসছে।

শেষমেশ আইনশৃঙ্খলা বাহিনীকে ভুল তথ্য, অর্থ ও দালালি করে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিয়েছে। অনর্থক মিথ্যা মামলায় জনগণের একজন সেবক কারাভোগ করছে। এটা কখনো সভ্য সমাজের কাজ হতে পারে না। এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে আসল অপরাধীদের গ্রেপ্তার ও সৈয়দ শরিফুল ইসলামকে মামলা থেকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে উপজেলার বিদ্যাধর গ্রামে ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পরদিন আলফাডাঙ্গা থানায় সোপর্দ করে কাশিয়ানীর ভাটিয়াপাড়া র‌্যাব-৬। এ সময় তার বসতঘরের পাশে উন্মুক্ত রান্না ঘর থেকে একটি দেশি ওয়ান শুটার, একটি চাপাতি এবং ছয়টি লোহার ঢাল উদ্ধার করা হয়েছে বলে প্রেস রিলিজ দেয় র‌্যাব।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo