• সমগ্র বাংলা

জামালপুরের ট্রাক-অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে মর্জিনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।এসময় নিহতের এক ছেলে ও চালকসহ তিন জন গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জোকারপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত হয় নিহত মর্জিনা বেগমের ছেলে মারুফ হোসেন (১৪), ইজিবাইকের চালক আকাশ (২৮) ও অজ্ঞাত অপর এক যাত্রী (৩০)। গুরুতর আহত মারুফ হাজিপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং চালক আকাশ কেন্দুয়া ইউনিয়নের সোনাকাতা গ্রামের হেলালের ছেলে। অপর আহত যাত্রীর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কালিদহেরপাড়া গ্রামের জুরান শেখের স্ত্রী মর্জিনা বেগম ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য তার ছেলে মারুফ হোসেনকে সাথে নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে জামালপুর শহরে যাচ্ছিলেন। ইজিবাইকটি জোকারপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালিবাহী একটি ড্রাম ট্রাক-অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে বিনামূল্যে ১,৯০০ কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ...

গাজীপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্...

image

বিপদসীমার ওপরে দুধকুমার নদের পানি, আরও ১৬ নদ-নদীর পানি বা...

নিউজ ডেস্ক : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভা...

image

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...

image

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...

image

পাবনায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

  • company_logo