• সমগ্র বাংলা

মানিকগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহীর নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা আরিচা মহাসড়কে মা‌নিকগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল আরোহীর নিহত হয়েছে।  ১২ মার্চ মঙ্গলবার দুপু‌রে ঢাকা আ‌রিচা মহাসড়‌কের মা‌নিকগঞ্জ সদর উপজেলার জাগীর বৈতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত মোটর সাই‌কেল আ‌রোহী সদর উপজেলার উচুটিয়া গ্রামের দিদার বকস আলীর ছেলে মো: কুশুম আলী (৩৮)।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা আরিচা মহাসড়ক ‌দি‌য়ে মানিকগঞ্জ এর দি‌কে যা‌চ্ছিল সে। সদর উপজেলার জাগীর বৈতরা নামক স্থানে রাস্তার উপরে বালু থাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পরে যায়। পিছন দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক মটর সাইকেল আরোহীর মাথায় উপর দিয়ে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহীর মোঃ কুশুম আলী ঘটনাস্থলেই মারা যায়। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানায়, মৃত‌দেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo