• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পাবনায় মেয়ের মৃত্যুর সংবাদ শুনে স্ট্রোকে মায়ের মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মেয়ে আমেনা খাতুনের মৃত্যু হয়েছে। আর মেয়ের মৃত্যুর সংবাদ শুনে স্ট্রোকে মায়ের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন- পাটেশ্বর গ্রামের আলেম মোল্লার মেয়ে আমেনা খাতুন (৩৫) ও তার স্ত্রী ইসমত আরা (৫৫)।

স্থানীয়রা জানান, মেয়ে আমেনা খাতুন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। গত কয়েকদিন আগে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ মার্চ) ভোরে মৃত্যু হয় আমেনার। ওই খবর শোনার পর তার মা ইসমত আরা স্ট্রোক করেন। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তারও মৃত্যু হয়।

এ বিষয়ে দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসাইন চঞ্চল বলেন, একইদিনে মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা যতটুকু পারি পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানতে পেরে মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিয়েছি। ঘটনাটি খুবই হৃদয় বিদারক।

মন্তব্য (০)





image

হাজরাবাড়ী পৌরসভার কাউন্সিলর প্রার্থী মনোহর মিয়া সকলের দোয়...

জামালপুর প্রতিনিধি : আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে...

image

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

ঝিনাইদহ প্রতিনিধি: মাদকের টাকা চা...

image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

  • company_logo