• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে পুলিশকে ৪৫ লাখ টাকার চেক প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানে নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের পক্ষ থেকে জেলা পুলিশকে ৪৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।সোমবার (১১ মার্চ) নারায়ণগঞ্জ জেলার

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের কাছে সেলিম ওসমানের পক্ষ থেকে তিনটি চেক প্রদান করেন বিকেএমইএ সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের পরিচালক সোহেল আক্তার সোহান ।

প্রতি বছরের ন্যায় রমজান মাসে শহরকে যানজটমুক্ত রাখতে এবারো এভাবে পুলিশকে সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও বিকেএমইএ'র সভাপতি একেএম সেলিম ওসমান। তিনি পুলিশের জন্য নিজ ফান্ড থেকে ১০ লাখ, বিকেএমইএ থেকে ২৫ লাখ ও চেম্বার অব কমার্স থেকে ১০ লক্ষ টাকা, মোট ৪৫ লাখ টাকা প্রদান করেছেন।

উল্লেখ্য যে,নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে গত মাসে জরুরী সভা করে একমত পোষণ করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক ,জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ,সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভি,এমপি সেলিম ওসমান এবং এমপি শামীম ওসমান।

 

 

মন্তব্য (০)





image

হাজরাবাড়ী পৌরসভার কাউন্সিলর প্রার্থী মনোহর মিয়া সকলের দোয়...

জামালপুর প্রতিনিধি : আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে...

image

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

ঝিনাইদহ প্রতিনিধি: মাদকের টাকা চা...

image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

  • company_logo