• সমগ্র বাংলা

মানিকগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই কোহেল উদ্দিন (৬৫) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে আশস্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (১১ মার্চ) সকাল ৬টার দিকে হাসপাতালে মৃত্যুবরণ করে কোহেল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কোহেল উদ্দিন উপজেলার জামিত্তা ইউনিয়নের মধুর চর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার (১০ মার্চ) দুপুরের দিকে নিহত কোহেল উদ্দিন ও তার বড় ভাই মো. ইসলাম মুন্সির পরিবারের মধ্যে বাড়ির সীমানার এক ফুট জায়গা নিয়ে ঝগড়া শুরু হয়। এ সময় তাদের দুপরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইসলাম মুন্সিসহ তার সন্তানেরা কোহেল উদ্দিনের পরিবারের ওপরে হামলা করে। এ ঘটনায় কোহেল উদ্দিন ও তার ছেলে শাহিনুর গুরুতর আহত হলে ওই সময় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোহেলের মৃত্যু হয়। 

অপর দিকে নিহত ব্যক্তির ছেলে আশস্ক জনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিংগাইর থানার অফিসার ইনচর্জ (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, খবর পে‌য়ে ঘটনাস্থল প‌রিদর্শন করা হ‌য়ে‌ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo