• সমগ্র বাংলা

পাবনায় করিমন-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত করিমন-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান (৩৫) নামের এক আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।   সোমবার (১১ মার্চ) সকাল পৌনে ৯টায় শহরের পশ্চিমটেংরীর বিমানবন্দর ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোস্তাফিজুর রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে ঈশ্বরদীতে এপেক্স ফার্মা লিমিটেডে ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী শহরের রেলগেট থেকে বেপরোয়া গতিতে ইঞ্জিনচালিত করিমন নাটোরের লালপুরের দিকে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঈশ্বরদী রেলগেট এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা করিমনের সঙ্গে রাজশাহীর বাঘা থেকে আসা মোটরসাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে আরোহী মারা যান।

তিনি আরও বলেন, পুলিশ ইঞ্জিনচালিত নসিমনটি আটক করলেও হেলপার এবং চালক পলাতক রয়েছেন। মরদেহ শনাক্ত করার পর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা করা হবে।

মন্তব্য (০)





image

হাজরাবাড়ী পৌরসভার কাউন্সিলর প্রার্থী মনোহর মিয়া সকলের দোয়...

জামালপুর প্রতিনিধি : আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে...

image

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

ঝিনাইদহ প্রতিনিধি: মাদকের টাকা চা...

image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

  • company_logo