• সমগ্র বাংলা

কালীগঞ্জে কীটনাশকের নিরাপদ ব্যবহারে সচেতনতামূলক কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে কীটনাশকের নিরাপদ ব্যবহার নিয়ে উপজেলা/ইউনিয়ন পর্যায়ে কৃষক, সম্প্রসারণ কর্মী, ইনপুট পরিসেবা প্রদানকারী এবং ভোক্তাদের জন্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কীটনাশক ঝুঁকি হ্রাস প্রকল্পের আয়োজনে উপজেলা কৃষি অফিস ট্রেনিং হল রুমে দিনব্যাপী এ কর্মশালা  সকালে শুরু হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান, কীটনাশকের নিরাপদ ব্যবহার নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খামারবাড়ির সমন্বিত বালাই ব্যবস্থপনা বিভাগের উদ্ভিদ সংরক্ষণ উইং এর অতিরিক্ত উপ-পরিচালক কারিমা আকতার।

এছাড়াও এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম। এতে স্থানীয় ২০ জন কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ১০ জন, বালাইনাশক ডিলার ৫ জন, ভোক্তা ৫ জন, শিক্ষক ও গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo