ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শহরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত এবং আরোহি আহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই হতাহতের ঘটনা ঘটেছে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।
নিহত মোটর সাইকেল চালক জাকির হোসেন (৫২) বিরামপুরের দক্ষিন সাবাজপুরের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। পেশায় সে নির্মান মিস্ত্রী। ঢালাই কাজের সর্দারি করতো সে। ফুলবাড়ী থানার উপ পরিদর্শক রেজাউল করিম জানান।
ফুলবাড়ীর উত্তর সুজাপুরের শিবনগরে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল চালক জাকির হোসেন নিহত এবং আরোহি আহত রনিকে (৩০) স্হানীয় একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারন ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)