ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” স্লোগানে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি কালীগঞ্জের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।
পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুবকর, সাংবাদিক আব্দুর রহমান আরমান, লোকমান হোসেন পনির প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জামালপুর প্রতিনিধি : আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে...
ঝিনাইদহ প্রতিনিধি: মাদকের টাকা চা...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

মন্তব্য (০)