• সমগ্র বাংলা

শ্রীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন  

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে একটি কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে প্রকাশ্যে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে আব্দুল্লাহ(২৬) নামের এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার(৯ মার্চ)  বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের বাঁশবাড়ি বাজারে ওই ঘটনা ঘটে। 

নিহত আব্দুল্লাহ (২৬) উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে। তিনি স্থানীয় ইউরিনিট নামক একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। 

প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, আজ বিকালের দিকে স্কুল ক্যাম্পাসের ভেতর এক দফা ধস্তাধস্তি হয়। এরপর উপস্থিত লোকজন তাদের দুজনকে দুদিকে সরিয়ে দিয়ে ঝামেলা মিমাংসা করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর স্থানীয় শহিদ, এহসান আব্দুল্লাহকে জোরপূর্বক রাস্তার পাশে তুলে নেয়। এসময় তারা আব্দুল্লাহকে মারধরের পর ধারালো ছুরি বের করে কয়েকটি আঘাত করে।এসময় আমরা ডাক চিৎকার করে যাওয়ার আগেই খুনীরা পালিয়ে যায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

নিহতের মামা সাইদুল ইসলাম বলেন, আব্দুল্লাহ আজ দুপুরের পরপরই স্থানীয় মেধাবিকাশ নামে একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করতে যায়। ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে জনৈক শহীদ, এহসানসহ কয়েকজন এসে তাকে ধরে নিয়ে রাস্তায় পাশে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ধারালো ছুরি দিয়ে পরপর কয়েকটি আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। 

তিনি আরও জানান, অভিযুক্ত শহীদ এর সঙ্গে নিহত আব্দুল্লাহর অর্থ লেনদেন রয়েছে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই খুনের ঘটনা।

নিহতের বাবা শাহাদাত আলী বলেন, অভিযুক্ত শহীদ জমি ক্রয় করে দেয়ার জন্য আমার কাছ থেকে ৫ লাখ টাকা নেয়। এরপর আমাকে চারমাস যাবৎ সে বিভিন্ন  তাল বাহানা করে ঘুরাচ্ছে। আমি চাপ সৃষ্টি করলে কয়েকদিন যাবৎ আমাকে আমার ছেলে আব্দুল্লাহকে হুমকি ধামকি দিচ্ছে।

গাজীপুর ইউনিয়ন পরিষদের ২নং  ওয়ার্ড সদস্য ইয়ার মাহমুদ বলেন, প্রতিপক্ষের হামলায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে রওনা হয়েছি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজমুল হুদা বলেন, রক্তাক্ত যুবককে তার স্বজনরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ্ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়েছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

  • company_logo