• সমগ্র বাংলা

বকশিগঞ্জ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহনে ধীরগতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জ পৌরসভায় প্রথম বারের মতো ইভিএমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম বারের মতো ইভিএমে ভোটগ্রহন হওয়ায় অনেক হিমশিম খেতে হচ্ছে ভোটারদের। এতে খুব ধীরগতিতে ভোটগ্রহন হচ্ছে।

শনিবার (০৯ মার্চ) সকাল ৮টা থেকে দীর্ঘ লাইনে ভোটাররা দাড়িয়ে থাকলেও নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পর থেকে ইভিএম মেশিনে ভোটগ্রহন শুরু হয়। প্রথম বারের মত ইভিএমে ভোট দিতে পেরে উৎসাহী অনেকেই আবার অনেকের ক্ষেত্রে দেখা দিয়েছে জটিলতা। বকশিগঞ্জ খইরুদ্দিন ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট হওয়ায় সকাল সাড়ে নয়টা পর্যন্ত কয়েকটি কক্ষের ভোটগ্রহন বন্ধ ছিল।\\

বকশিগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছেন খোদেজা বেগম (৫৭)। তিনি বলেন, সকালে ভোট দিতে আসছি। ভোট দিতে অনেক সময় লাগতেছে। আমরা তো জীবনে কোন দিন মেশিনে ভোট দেয় নাই। প্রথমবার মেশিনে ভোট দিব। মেশিনে ভোট দেওয়া তো আমরা জানি না। কিভাবে দিব বুঝতেছি না।

এদিকে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া নির্বাচনের মাঠে কাজ করছে ১০জন ম্যাজিস্ট্রেট। প্রসঙ্গত, ২০১৩ সালে বকশিগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এ পৌরসভার এটি হচ্ছে দ্বিতীয় বারের মত নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারন কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার নির্বাচনে ১২টি কেন্দ্রে ৩৫ হাজার ৫১৮ জন ভোটর ভোট দিবেন।

মন্তব্য (০)





image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

  • company_logo