ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস ।
ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে একটি বণার্ঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কবি জসীমউদ্দীন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নারীর সার্বিক ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণের মধ্যে দিয়ে সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য একে আজাদ। সম্মানিত অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান৷
এছাড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা,অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির , জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত তানিয়া সহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

মন্তব্য (০)