ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে এ উপলক্ষে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, আজকের পত্রিকার প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, জেন্ডার প্রমোটার ইভা মনি, আবৃত্তি শিক্ষক খন্দকার পরশমনী ও আদিবাসী নারী টুম্পা রাণী মন্ডল প্রমুখ।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

মন্তব্য (০)