• সমগ্র বাংলা

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ৩ শ্রমিক দগ্ধ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে এমকেএন ট্রেডিংস নামে একটি কেমিক্যাল কারখানায় কেমিক্যালের ড্রাম আনলোড করার সময় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। 

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গাড়ি থেকে কেমিক্যালের ড্রাম আনলোড করার সময় একটি ড্রামের মুখ খুলে গিয়ে তিনজনের গায়ে পড়ে। 

দগ্ধরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার নেসার আলীর ছেলে মো. ফরিদ (৫০), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দাড়িয়াল গ্রামের মোকসেদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৫৫) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা মো. মনির হোসেন (৪৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার মৃদুল কান্তি সরকার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে মো. ফরিদের শরীরের ৭০ শতাংশ, মো. জাহিদুল ইসলামের ১৭ শতাংশ এবং মো. মনির হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তারা সকলেই কেমিক্যাল বার্ন হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তারা এসিড না অন্য কোনো রাসায়নিকে দগ্ধ হয়েছেন তা পরীক্ষার পর জানা যাবে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন বলেন, কারখানা কর্তৃপক্ষ বিষয়টি আমাদের অবগত করেনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo