• সমগ্র বাংলা

চাটমোহরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে চাটমোহর উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার, জাতীয় ও দলীয় পতকা উত্তোলন, বঙ্গবন্ধুর পৃতিকৃতিতে পুস্তকস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরন।

চাটমোহর উপজেলা প্রসাশন ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গত ৪ মার্চ রচনা, চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ভাষন উপস্থাপন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে শহীদ মিনারে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরন।

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।

উক্ত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  এস এম মোজাহারুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন প্রমূখ।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা ও পৌর শাখা, চাটমোহর পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo