• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে সা‌পের কাম‌ড়ে কৃষ‌কের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ  মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সাপের কাম‌ড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত ১ মার্চ চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের কাজীকান্দা গ্রামের ভুট্টা ক্ষে‌তে পা‌নি দেওয়ার সময় সাপ ওই ব্যক্তিকে ছোবল দেয়। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত শেখ লাল মিয়া (৩৪) কাজীকান্দা গ্রামের শেখ ইদ্রিসের ছেলে।

শেখ লাল মিয়ার চাচাতো ভাই শহিদুল ইসলাম জানায়, গত ১ মার্চ (শুক্রবার) লাল মিয়া ভুট্টা খেতে পানি দেওয়ার সময় দুপুরের দিকে সাপ তাঁকে ছোবল দেয়। তাৎক্ষণিক ফরিদপুরবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচ দিন ভর্তি ছিল সে। গত মঙ্গলবার রাতে কবিরাজি চিকিৎসার জন্য ফরিদপুর সদর উপজেলার এক কবিরাজের বাড়িতে নিয়ে যায়। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়িতেই লাল মিয়ার মৃত্যু হয়। 

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানায়, রাসেল ভাইপার বা চন্দ্রবেড়া আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলে। এর আগে লেছড়াগঞ্জ চরসহ চরাঞ্চলে সাপের ছোবলে কয়েকজন মারা গেছে। গতকাল রাতে লাল মিয়া মারা গেল। লালমিয়াকে রাসেলস ভাইপার সাপে ছোবল দেয়। রাতেই তাঁর লাশ বাড়িতে আনা হয়েছে। আজ দুপুরের মধ্যে তাঁর দাফন সম্পন্ন হবে।

মন্তব্য (০)





image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

  • company_logo