• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নড়াইলের পিতা ও পুত্রকে কুপিয়ে জখম, আটক ২

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় দু’পক্ষের সংঘর্ষে পিতা এবং পুত্র কে কুপিয়ে গুরুত জখম করা হয়েছে। ঘটনার সময় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে। আহতরা হলেন লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া গ্রামের আব্দুল্লাহ ঠাকুর (২৬) এবং তার পিতা হুমায়ূন ঠাকুর (৫২)। আহতদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষীপাশা চৌরাস্তা মোড়ে ঢাকা বাস কাউন্টারের সামনে গত ৩ দিন আগে এক ভ্যানচালকের সঙ্গে আব্দুল্লার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেটির সমাধান হয়ে সেখানে। এঘটনার জের ধরে মঙ্গলবার রাতে লোহাগড়া পৌর সভার রাজাপুর গ্রামের হায়াতুর শেখের নেতৃত্বে ১০/১২ জন মিলে লক্ষীপাশা ঢাকা কাউন্টার এলাকায় এসে আবদুল্লাহ ঠাকুর ও রুমান নামে একজনকে মারধর করে।

ঘন্টা খানেক পরে ঘটনাস্থলে দু’পক্ষের লোকজন জড়ো হয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আব্দুল্লাহ ঠাকুর ও তার পিতা হুমায়ুন ঠাকুরকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা । স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হুমায়ূন ঠাকুর ও আব্দুল্লাহ ঠাকুর কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার (৬মার্চ) সকালে বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাজুপুর গ্রামের ফারুক শেখের ছেলে হায়াতুর শেখ ও হিরু শেখের ছেলে হামীম শেখ কে আটক করা হয়েছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo