• সমগ্র বাংলা

মাগুরায় বিভিন্ন আয়োজনে পাট দিবস পালিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ আজ ৬ মার্চ, জাতীয় পাট দিবস। এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’।

বুধবার (৬ মার্চ) সকালে সারা দেশের ন্যায় মাগুরাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে সকালে রেলি অনুষ্ঠিত হয়। রেলি শেষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার বিশ্বাস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সোনালী আঁশ পাটের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য জড়িয়ে আছে।

শুধু তাই নয়, বাঙ্গালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসাবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। পাট চাষে কৃষকের আগ্রহ বাড়ানোর জন্য বর্তমান সরকার বিনামূল্যে পাটের বীজ বিতরণ করছে।

বাংলাদেশে প্রায় ৩০ লাখ হেক্টর পতিত জমি আছে। জমিতে যদি পাট চাষ করা হয় তাহলে মানুষের যেমন কর্মসংস্থান বাড়বে তেমনি রপ্তানি আয় বাড়বে।

তিনি বলেন, পাটের পণ্য ব্যবহারে সবাইকে সচেতন করতে হবে। পলিথিন পরিবেশের জন্য যে ক্ষতিকর তা প্রচার-প্রচারণার মাধ্যমে সবাইকে জানাতে হবে।

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, মাগুরা জেলা মূখ্য পাট পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন প্রমূখ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo