• সমগ্র বাংলা

গাজীপুরে বসতঘরের আটটি কক্ষ পুড়ে ছাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের লক্ষ্মীপুর এলাকায় আগুনে একটি বসতবাড়ির আটটি কক্ষসহ কক্ষে থাকা টিভি ফ্রিজ ল্যাপটপসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। সোমবার (৪ মার্চ) দুপুরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাবেদ আলীর অফিসের পাশে সেমিপাকা টিনশেড ভবনের একটি কক্ষে আগুন ধরে। পড়ে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশে থাকা বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে।

সোমবার দুপুর ২টা ৪৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে তারা একযোগে চেষ্টা চালিয়ে ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে আটটি বসতঘর, ঘরে থাকা টিভি, ফ্রিজ, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদের নেতৃত্বে বিকাল পৌনে চারটার দিকে সম্পূর্ণ আগুন নেভানো হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo