• সমগ্র বাংলা

নড়াইলে কলেজ ছাত্রকে মিথ্যা অপহরণ মামলার প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে কলেজ ছাত্রকে মিথ্যা অপহরণ ও ধর্ষন মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। রবিবার (৩মার্চ) বিকেলে নড়াইল সদর উপজেলার হোসেনপুর গ্রামের ঈদগাঁ মাঠে এ মানববন্ধন হয। ঘন্টাব্যাপি এই  মানববন্ধনে শামিল হয় নানা বয়সের সর্বস্তরের মানুষ। 

এলাকাবাসী জানায়, হোসেনপুর গ্রামের স্কুলছাত্রী  লিছা প্রেমের টানে তাদের প্রতিবেশী কলেজছাত্র সাব্বীরের সঙ্গে কয়েকদফা পালিয়ে যায়। পরে গ্রাম্য শালিস মধ্যস্ততায় উভয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে সম্মত হলে সাব্বির ও লিসা বাড়ি ফিরে আসে। এ ভাবে লিছার পরিবার মেয়েকে ফিরে পেয়ে সাব্বিরের বিরুদ্ধে নড়াইল সদর থানায় তাদের মেয়েকে অপহরণ ও ধর্ষনের অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করে। মামলায় সাব্বিরের মা বাবকেও আসামী করা হয়। এ মামলায় গত ২৭ ফেব্রæয়ারি পুলিশ ছাব্বিরকে গ্রেফতার করে জেলহাযতে পাঠিয়েছে। লিছা সেচ্ছায় ঘর ছেড়ে সাব্বিরের সঙ্গে পালালেও লিছার পরিবারর মেয়েকে অপহরণ ও ধর্ষনের বানোয়াট অভিযোগ এনে মামলা সাজানোয় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষেভের সৃষ্টি হয়। বিক্ষুদ্ধ এলাকাবাসী  ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে মানববন্ধন করে। রবিবার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর ঈদগাহ মাঠে ঘন্টাব্যাপি স্থায়ী এ মানবন্ধনে নরীপুরুষ নির্বিশেষে সর্বস্তরের গ্রামবাসী অংশ নেয়। এসময় সকলে কলেজ ছাত্র ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা সড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে ভূক্তভোগী পরিবারটিকে হয়রানী থেকে অব্যাহতির দাবি জানান।  

মন্তব্য (০)





image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

  • company_logo